রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যে টেলিফোন সুবিধা

শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যে টেলিফোন সুবিধা

Sharing is caring!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার বিনামূল্যে টেলিফোন সুবিধা চালু করা হয়েছে। ফলে বিদেশি পর্যটক কিংবা প্রবাসী, যে কেউই বিমানবন্দরে নেমে কোনো ফি পরিশোধ ছাড়াই প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও যাত্রীবান্ধব করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে বিমানবন্দরে ফ্রি টেলিফোন বুথ বসিয়েছে বিটিসিএল। গত ৩ ফেব্রুয়ারি থেকে প্রবাসীরা দেশে ফিরে এখান থেকে কল করে কথা বলতে পারছেন।

ইমিগ্রেশন পার হওয়ার পরই রয়েছে এ টেলিফোন বুথটি। বিমানবন্দরের ভেতরে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির বিক্রয় কেন্দ্র থেকে পাসপোর্ট ইস্যু করে সিম কিনে এখান থেকে কথা বলতে পারবেন যে কেউ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টব হেল্পলাইন নামের গ্রুপে মেহেদী হাসান ইফতি নামে একজন লিখেছেন, শাহজালাল বিমানবন্দরে নেমে ফ্রিতে কল করে যোগাযোগ করুন প্রিয়জনদের সঙ্গে। বিমানবন্দরে নামার পর আমাদের দরকার পড়ে রিসিভ করতে আসা প্রিয়জনদের সঙ্গে ফোনে যোগাযোগ করে অবস্থান নিশ্চিত করা। কিন্তু সে সময় দেখা যায় অনেকের নানা ধরনের বিপত্তি। যেমন কারো সিম থাকে না বা সিম থাকলে টাকা থাকে না। আবার দু’টোই আছে, কিন্তু মোবাইলের চার্জ নেই। এমতাবস্থায় কী করবেন? সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে ফ্রি টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে প্রবাসীদের জন্য। ইমিগ্রেশন পার হওয়ার পরই রয়েছে এ টেলিফোন বুথটি। কথা বলুন ফ্রিতে। তাছাড়া বিমানবন্দরে যে মোবাইল অপারেটর কোম্পানিগুলো আছে সেখান থেকে পাসপোর্টের মাধ্যমেও সিম ক্রয় করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র লাগবে না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বলেন, বিমানবন্দরকে আরও যাত্রীবান্ধব করতে বিনামূল্যে টেলিফোন সুবিধা চালু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD