সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
কৃষকদের ভোগান্তি হলে কঠোর ব্যবস্থা – খাদ্য মন্ত্রী

কৃষকদের ভোগান্তি হলে কঠোর ব্যবস্থা – খাদ্য মন্ত্রী

Sharing is caring!

কৃষক ধান বিক্রি করতে এসে কোন রকম হয়রানীর শিকার হলে খাদ্য গুদাম রক্ষক বা এর সাথে জড়িতদের কোন রকম ছাড় দেয়া হবে না। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় এবং তাদের ধান বিক্রি করতে এসে গুদামের লেবারদের বাড়তি মজুরী দিতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে আমন ধান সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভায় একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, মিল মালিককরা সরকারী গুদামে চাল দেয়ার বেলায় কাবিখার চাল কিনে বা নিন্ম মানের চাল সরবরাহ করতে না পারেন সে বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তাদের সজাগ থাকতে বলেন। বর্তমান সরকারের চাল রপ্তানী করার লক্ষ্যে সারা দেশে পাঁচ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুই শতাধিক সাইলো নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাই এই দপ্তরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের আগের অনিয়মের কথা ভুলে গিয়ে আন্তরিক ভাবে কাজ করতে বলেন।

এসময় মন্ত্রী ধান ক্রয়ের বেলায় প্রকৃত কৃষকদের তালিকা ফের যাহাই বাচাই করার নির্দেশ দেন।

বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে এখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এসময় কৃষক, ব্যবসায়ী, মিল মালিক, খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর উপজেলা চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD