সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
গণিত পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ৫৮৬, বহিষ্কার ২৪

গণিত পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ৫৮৬, বহিষ্কার ২৪

Sharing is caring!

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে ৫৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পাশাপাশি ভোলা জেলায় ছিলেন পাঁচ জন, বরগুনায় দু’জন, পটুয়াখালীতে পাঁচ জন, ঝালকাঠিতে চারজন, বরিশালে আট জনসহ মোট ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গণিত পরীক্ষায় অনুপস্থিত ছিল ভোলা জেলায় ১১১ জন, বরগুনায় ৬৮ জন, পটুয়াখালীতে ১৩৪ জন, পিরোজপুরে ৫১ জন, ঝালকাঠিতে ৫০ ও বরিশালে ১৭২ জন। এর ফলে গণিত পরীক্ষায় মোট ১ লাখ ৭ হাজার ৯২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

ব‌রিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলায় এসএসসি পরীক্ষায় এবছর মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করছে। যা গত বছরের থেকে ৫ হাজার ৫০৮ জন বেশি।  আর মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD