সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
ট্রাকসহ বেইলে ব্রীজ ভেঙ্গে খালে, ভোগান্তিতে মানুষ

ট্রাকসহ বেইলে ব্রীজ ভেঙ্গে খালে, ভোগান্তিতে মানুষ

Sharing is caring!

বরিশাল-নেছারবাদ সড়কের মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেইলি ব্রীজ ভেঙ্গে পড়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে একটি মালবোঝাই ট্রাক পাড় হতে গিয়ে ব্রীজটি ভেঙ্গে পড়ে।  এসময় ট্রাকটিসহ ব্রীজের অংশ ভেঙ্গে খালের মাঝে পড়ে যায় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী রিপন মোল্লা জানান, ১২ চাকার এই ট্রাকটি বালুবোঝাই করে বরিশালের দিক থেকে নেছারাবাদের দিকে যাচ্ছিলো। ট্রাকটি মাঝামাঝি স্থানে এসে পৌছালে ব্রীজটি বাকা হয়ে ভেঙ্গে যায় এবং ট্রাকটি ব্রীজসহ খালের মাঝ বরাবর পড়ে যায়। এরপর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, তবে ভাঙ্গা ব্রীজের একটি অংশ দিয়ে ঝুকি নিয়ে মানুষজন পারাপার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, বরিশাল সদরের সাথে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগ স্থাপনের একমাত্র মাধ্যম মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কটি। মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর অতিগুরুত্বপূর্ণ এই সড়কের একটি ব্রীজ ছিলো। যা সংস্কারের জন্য ভেঙ্গে নতুন করে করার উদ্যোগ নেয়া হয়েছিলো প্রায় ১ দশক আগে। ওইসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রীজটি নির্মান করা হয়। যা দিয়ে এতোদিন গাড়ি চলাচল করে আসছিলো এবং এর সংস্কারের কাজ সড়ক ও জনপদ বিভাগই করে আসছিলো। আজ ব্রীজটি ভেঙ্গে যাওয়ার পর বরিশালের সাথে নেছারাবাদ ও বানারীপাড়ার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে বরিশাল-নেছারবাদ সড়কের যান চলচলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। পাশাপাশি বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD