সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
ইংরেজী দ্বিতীয় পত্রে বরিশাল বোর্ডে ৩৫ জন বহিষ্কার

ইংরেজী দ্বিতীয় পত্রে বরিশাল বোর্ডে ৩৫ জন বহিষ্কার

Sharing is caring!

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ইংরেজী দ্বিতীয় পত্রে ৪৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

পাশাপাশি ভোলা জেলায় ১২ জন, বরগুনা জেলায় ১৩ জন, পটুয়াখালী জেলায় ১ জন, ঝালকাঠি জেলায় ৪জন, বরিশাল জেলায় ৫ জন পরীক্ষার্থীসহ মোট ৩৫ জন বহিষ্কার হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজী দ্বিতীয় পত্রে অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৭০, বরগুনায় ৫০, পটুয়াখালীতে ১০২, পিরোজপুরে ৩৭, ঝালকাঠিতে ৩২ ও বরিশালে ১৪৫ জন রয়েছে।

এরফলে আজ ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৯৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। ব‌রিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার এবছর মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহন করছে এসএসসি পরীক্ষায়।

যা গত বছরের থেকে ৫ হাজার ৫০৮ জন বেশি। আর মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী-ই রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD