শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না-শিক্ষামন্ত্রী

ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না-শিক্ষামন্ত্রী

Sharing is caring!

চলমান এসএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্ন নিয়ে যে সমস্যা হয়েছে সে সব উত্তরপত্র আলাদা করে রাখা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিয়েছি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন শিক্ষামন্ত্রী।

গত ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর দিন বিভিন্ন কেন্দ্রে ভুল প্রশ্নে অর্থাৎ নিয়মিত পরীক্ষার্থীদের অনিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, মূলত প্রথম দিন প্রশ্ন বিতরণে সমস্যা হয়েছে। আমাদের প্রায় ৫২ হাজার কক্ষে পরীক্ষা হয়। সম্ভবত ১৫টি কক্ষে সমস্যা হয়েছে। সেই অর্থে সংখ্যার হিসেবে হয়তো খুবই নগণ্য। কিন্তু এটি কেন হবে?

শিক্ষামন্ত্রী বলেন, যে শিক্ষক সেখানে আছেন যিনি প্রশ্নপত্র দেবেন তিনি প্রথমে কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার, পুলিশের প্রতিনিধিসহ সেটি খোলার প্রক্রিয়া দেখবেন। তারপর শিক্ষকরা সেট কোড অনুযায়ী দেখে বের করবেন। যে শিক্ষক বিতরণ করতে যাচ্ছেন তার দেখার কথা। পরীক্ষার্থীরা যে প্রশ্ন পান তারও দেখার কথা। যেখানে সমস্যা হয়েছে সবগুলো ধাপেই সমস্যা হয়েছে। পরীক্ষার্থীরা তখন পরীক্ষার উৎকণ্ঠায় থাকেন, সে না দেখতে পারে কিন্তু বাকিদের সেটি দেখা অবশ্য কর্তব্য এবং দেখতেই হবে।

‘নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের একসঙ্গে না বসাতে বোর্ডের যে নির্দেশনা সেটি হয়তো কোথাও কোথাও মানা হয়নি বলেই এই সমস্যা হয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্ন নিয়ে সমস্যা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই আমরা সে সব উত্তরপত্র আলাদা করে রেখেছি এবং সেগুলো যেন পরীক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিয়েছি।

বিষয়গুলো আগে যা হতো তার থেকে কমে এসেছে, একেবারেই যেন না থাকে এটাকে শূন্যের কোটায় নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং সেটা থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।

গাইড বই থেকে এসএসসির প্রশ্ন করা নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, কোনো প্রশ্ন একেবারে রিপিট হবে না সেটা করা কিন্তু কঠিন। ৫ হাজার ৫৮০ সেট প্রশ্ন প্রণয়ন করা হয়েছে। কী বিশাল কর্মযজ্ঞ একবার শুধু চিন্তা করে দেখেন। সেখান থেকে ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে। অনেক সেটার ও মডারেটর লাগে। যারা প্রশ্ন সেট করেন সেটি যেমন বোর্ডের কেউ দেখতে পারেন না, দেখার সুযোগ থাকে না।

শিক্ষামন্ত্রী বলেন, কিছু না কিছু প্রশ্ন সারা জীবনেই রিপিট হয়। আমরা তো তার আগের ১০ বছরের প্রশ্ন দেখে আন্দাজ করে পড়তাম। একেবারেই কোনো প্রশ্ন কোনো দিন রিপিট হবে না এটা কিন্তু ইম্পসিবল প্রায়। তাহলে একদম বইপত্রই পুরো পাল্টে ফেলতে হবে। তবে একদম হুবহু না হওয়াই উচিত। কে ওই প্রশ্নপত্র করেছেন সেটি শনাক্ত করেছি।

গাইড বই, নোটবই ব্যবহার আমরা বন্ধ করতে চাই জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের এখন সৃজনশীল পদ্ধতিতে গাইড বইয়ের প্রয়োজন হওয়ার কথা নয়। গাইড বই, নোট বই মুদ্রণকারী প্রতিষ্ঠান তারা অনৈতিকভাবে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আর্থিকভাবে প্রভাবিত করে বাধ্য করে শিক্ষার্থীদের এসব কিনতে। সবাইকে সচেতন হতে হবে।

‘নোট বই, গাইড বই বিক্রি বন্ধের ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনেরও একটু সহযোগিতা চাই। কারণ শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে কিন্তু সারা দেশে, প্রতিটি জায়গায় এ বিষয়গুলো বন্ধ করা এককভাবে কোনো দিনই সম্ভব নয়, যদি আমরা সবারর সর্বাত্মক সহযোগিতা না পাই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD