সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
কুয়াকাটায় সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করলেন রাষ্ট্রপতি

কুয়াকাটায় সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করলেন রাষ্ট্রপতি

Sharing is caring!

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমে থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করেছেন।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) শেষ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে অবস্থান করে তিনি মনোমুগ্ধকর দৃশ্য দেখেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে আছেন তার সহধর্মিনী মিসেস রাশিদা খানম, পূত্র রাসেল আহমেদ তুহীনসহ পরিবারের সদস্যরা।

রাতে তিনি পর্যটন ইয়ুথ-ইন মোটেল মিলনায়তনে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

রাষ্ট্রপতি আজ কুয়াকাটায় রাত্রিযাপন করবেন। এ উপলক্ষ্যে কুয়াকাটাজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

 

রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় হেলিকপ্টারযোগে কুয়াকাটায় পৌছেন। এ সময় তাকে স্বাগত জানান, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী, পুলিশের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মইনুল হাসান।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, রাষ্ট্রপতির সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

হেলিপ্যাডে অবতরণ করার পর মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার সফরসঙ্গীসহ সরাসরি পর্যটন ইয়ুথ ইন স্থলে চলে যান।

সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ শেষে বিকেলে রাষ্ট্রপতি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে গিয়ে সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য অবলোকন করে কিছু সময় অতিবাহিত করেন। দেখেন মনলোভা সূর্যাস্তের দৃশ্য। তিনি কুয়াকাটার সৌন্দর্য দেখে মুগ্ধ হন।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে কুয়াকাটা থেকে হেলিকপ্টার যোগে পটুয়াখালী কৃষি বিমান অবতরণ কেন্দ্রে অবতরণের পর মটরকেড যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল রওনা হবেন।

সেখানে বিশ্রাম শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ২য় সমাবর্তনে অংশ নেওয়া গ্রাজুয়েটদের উদ্দেশে সভাপতির বক্তব্য রাখবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD