সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
চীন থে‌কে আগত শিক্ষার্থীর কার‌ণে গৌরনদী‌তে আতঙ্ক

চীন থে‌কে আগত শিক্ষার্থীর কার‌ণে গৌরনদী‌তে আতঙ্ক

Sharing is caring!

চীন থে‌কে এক মে‌ডি‌কেল শিক্ষার্থী বা‌ড়ি ফি‌রে আসায় ব‌রিশা‌লের গৌরনদী‌তে এলাকাবা‌সির ম‌ধ্যে উৎকন্ঠা (আতঙ্ক) ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।

এ বিষ‌য়ে যথাযথ পদ‌ক্ষেপ গ্রহন করা হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সি‌ভিল সার্জন ডা: ম‌নোয়ার হো‌সেন।

১ ফেব্রুয়ারী ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার উত্তর পালরদী গ্রা‌মে ফি‌রে আ‌সেন মোঃ হেলাল সিকদার (২৫)। তি‌নি চী‌নের সাংহাই শহ‌রের থং‌চি ইউ‌নিভা‌র্সি‌টির অধিনেএম বিবিএস ৫ম ব‌র্ষের শিক্ষার্থী। তার বাবা সৌদী প্রবাসী মো জালাল সিকদার। হেলাল বা‌ড়ি ফি‌রে তার প‌রিবা‌রের লোক‌জনদের অন্যত্র পা‌ঠি‌য়ে দেন।

বিষয়‌টি জানাজা‌নির পর গ্রা‌মে উ‌দ্বেগ উৎকন্ঠা (আতঙ্ক) ছ‌ড়ি‌য়ে প‌রে।

গৌরনদীর ও‌সি গোলাম স‌রোয়ার জানান, হেলা‌লের সা‌থে তি‌নি সরাস‌রি কথা ব‌লে‌ছেন। হেলাল চীন থে‌কে ৩১ জানুয়ারী শ্রিলংকার এয়ারলাইন্স এর এক‌টি বিমা‌নে শ্রিলংকা হ‌য়ে বাংলা‌দে‌শে আ‌সেন। শ্রিলংকার এয়ার‌পো‌র্টে তার যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ‌বিষ‌য়ে স্বাস্থ্য বিভাগ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে ব‌লে জনান ও‌সি।

অপর‌দি‌কে ব‌রিশা‌লের সি‌ভিল সার্জন ম‌নোয়ার হো‌সেন জানান, যে‌হেতু হেলাল নি‌জে একজন মে‌ডি‌কেল শিক্ষার্থী, ক‌রোনা সম্প‌র্কে তার ধারনা আ‌ছে। তারপরও তার স‌ঙ্গে কথা বলা হ‌য়ে‌ছে। এব্যাপা‌রে স্বাস্থ্য বিভা‌গের নি‌র্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হ‌চ্ছে।

এ‌দি‌কে হেলাল জানান, চী‌নে তার স্বাস্থ্য পরীক্ষা করা হ‌য়ে‌ছে। তার শরী‌রে জ্বর নেই। তি‌নি ভা‌লো আ‌ছেন ব‌লেও জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD