রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রশ্নফাঁসের গুজব বিষয়ে সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের গুজব বিষয়ে সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

Sharing is caring!

পাবলিক পরীক্ষা চলাকালে কোনো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সঙ্গে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পরীক্ষার পরিবেশ ব্যাহত না করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ৯টি সাধারণ বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ড মিলে এবার মোট সারা দেশে ৩ হাজার ৫১২ কেন্দ্রে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। বিদেশের আট কেন্দ্রে ৩৪২ জন পরীক্ষার্থী আছেন।

মোট ৩৫টি বিষয়ে ১৫ কর্মদিবসে ১৭ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩৫৮০ সেট প্রশ্ন প্রণয়ন করা হয়েছে। মুদ্রণ করা হয়েছে ২৭৯০ সেট প্রশ্ন।

তিনি বলেন, মোট ৩০ বিষয়ে সিজনশীল ৫ বিষয়ে রচনামূল পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে এক লাখ ২০ হাজার শিক্ষক দায়িত্বে নিয়োজিত আছেন। পাশাপাশি সার্বিক পরিবেশ মোকাবিলায় দায়িত্বে নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পাবলিক পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হয় এমন কোনো রাজনৈতিক কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরও বিএনপি হরতাল কর্মসূচি দিয়েছিল, তারা ফলাফল প্রত্যাখ্যান করেছে। কিন্তু হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে।

‘অনিয়মের সঙ্গে যে সব প্রতিষ্ঠান জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোথাও রেজিস্ট্রেশন নিয়ে সমস্যা হয়েছে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব নাজমুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গোলাম ফারুক প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD