সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
উজিরপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

উজিরপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

Sharing is caring!

বরিশালের উজিরপুর উপজেলায় দু’টি যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী থেকে সুরেস্বর দরবারগামী একটি যাত্রীবাহী বাস ইচলাদি টোলপ্লাজা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা জ্বালানি তেলবাহী ট্যাংক লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্যাংক লরিটি ছিটকে পেছনে থাকা ফরিদপুর থেকে বরিশালগামী অপর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এ সময় লরির চালক, বাসের হেলপার ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

ঘটনার পরপরই উজিরপুর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ও শেবাচিম হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে মানিক জানান, আহতদের উদ্ধার করে হাসপাতাল ও যানগুলো সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD