সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
মুলাদীতে ব্যবসায়ী খুন!

মুলাদীতে ব্যবসায়ী খুন!

Sharing is caring!

মুলাদীতে এক ব্যবসায়ী খুন হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় মুলাদিতে ব্যবসায়ী মোকলেস খান (৪০) কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মোকলেস খান মোল্লার হাট বাজারের মুদি ব্যবসায়ী। সে আলিমাবাদ গ্রামের মৃত মোজাম্মেল খানের পুত্র।

শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে মোকলেস খান। নাসির ফকিরের বাড়ির সামনে আসার সাথে সাথে নেছারুদ্দীন শিকদারের বাহিনী সলেমান, মোজাম্মেল, আলতাফ, শাহীন, রুবেল, জামাল, আলামিন, আরিফ, নাসির, কালাম হাওলাদার, সাইদুল হাওলাদার, মোস্তফা, আকবর ফকির, বেল্লাল ফকির , তোফাজ্জেল হোসেন সহ ১৫-২০ জনের একটি বাহিনী তার মটরসাই‌কে‌লের গতিরোধ করে তাকে শাবল, টেডা, লা‌ঠি সহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মৃত্যু ‌ভে‌বে তার ব‌ডি নিয়ে উল্লাস করতে করতে আলতাফ ফকিরের বাড়ি নিয়ে যায় ।

এ সময় ওই বাড়ির মহিলারা তা‌কে (‌মোক‌লেস) কে বেধরক পিঠায়। এসময় মোকলেস খানের স্ত্রী ও প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় শিকদারের বাহিনী ।

পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মুলাদী থানার বোয়ালীয়া পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থ‌লে উপস্থিত হয়ে মোক‌লেস‌কে উদ্ধার করে। উদ্ধা‌রের প‌রে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি কর‌লে রাত ৮টার পরে চিকিৎসাধীন অবস্থায় মোকলেছ খানের মৃত্যু হয় ।

প্রতিবেশী ও স্থানীয়রা দাবি করে পূর্বশত্রুতার জেরে নেছার উদ্দিন শিকদার এর কাহিনী মকলেস খান কে হত্যা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD