রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ম্যানহোলের ঢাকনা চোরকে ভোট দেবেন না: বেনজীর

ম্যানহোলের ঢাকনা চোরকে ভোট দেবেন না: বেনজীর

Sharing is caring!

ছিনতাইকারী-ম্যানহোলের ঢাকনা চোরকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, সিটি নির্বাচনে আমাদের প্রত্যাশা থাকবে নগরবাসী খেয়াল রাখবেন যাতে কোনো ছিনতাইকারী, ম্যানহোলের ঢাকনা চোর শ্রেণীর কোনো লোকজন যাতে নির্বাচিত হয়ে না আসতে পারে। যদি স্বাধীনতার ৫০ বছর পরও যদি ম্যানহোলের ঢাকনা চোর যদি কাউন্সিলর হয়ে নির্বাচিত হয়ে আসে তাহলে সেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক।

ঢাকায় যোগ্য নেতৃত্ব সবার প্রত্যাশা জানিয়ে র‌্যাব প্রধান বলেন, আমাদের খেয়াল রাখতে হবে, চলমান সামাজিক যে যুদ্ধগুলো রয়েছে, বিশেষ করে মাদকের বিরুদ্ধে যুদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এসব যুদ্ধে নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সঙ্গে পাব। সেজন্য আমরা আশা করবো যে যথাযোগ্য লোক নির্বাচিত হয়ে আসবেন।

নির্বাচনী প্রচারের জন্য ঢাকার বাইরে থেকে প্রার্থীরা যাদের এনেছিলেন তাদের ঢাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান র‌্যাব মহাপরিচালক। বলেন, ভোটের দিন এই নগর উন্মুক্ত থাকে শুধু ভোটারদের জন্য। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ক্যাম্পেইন করার জন্য ঢাকার বাইরে থেকে আত্মীয়-স্বজনদের নিয়ে এসেছেন। ক্যাম্পেইন শেষ। আমরা আশা করবো আপনাদের কাজ শেষ, আপনারা এখন ঢাকা ছেড়ে যাবেন। যেহেতু আপনাদের ভোটিং রাইট নাই, খামাখা এখানে থেকে কোনো লাভ নাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD