শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ব্রেক্সিটেও বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য লাভের সুযোগ থাকবে

ব্রেক্সিটেও বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য লাভের সুযোগ থাকবে

Sharing is caring!

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) চুক্তি বাস্তবায়ন হলেও বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য লাভের সুযোগ থাকবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীতে যুক্তরাজ্য হাইকমিশনারের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন রবার্ট চ্যাটার্টন।

মতবিনিময়কালে যুক্তরাজ্যের হাইকমিশনার ব্রেক্সিটের পরিপ্রেক্ষিতে  ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের  পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ৩১ জানুয়ারি (শুক্রবার) যুক্তরাজ্য ব্রেক্সিট বাস্তবায়ন করতে চলেছে। তবে ব্রেক্সিট বাস্তবায়ন হলেও বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য লাভের সুযোগ থাকবে।

‘ব্রেক্সিট হলেও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে বাংলাদেশ যেসব সুযোগ-সুবিধা লাভ করে থাকে, যুক্তরাজ্যের থেকেও তেমন সুবিধা লাভের সুযোগ রয়েছে।’

রবার্ট চ্যাটার্টন জানান, ৩১ জানুয়ারি নর্থ অব ইংল্যান্ডের বিশেষ ক্যাবিনেটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট বাস্তবায়নের কাজ শুরু করবেন। এছাড়া ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিশেষ ভাষণ দেবেন তিনি।

হাইকমিশনার আরও জানান, ব্রেক্সিট উপলক্ষ্যে যুক্তরাজ্যে ব্রেক্সিট মুদ্রা চালু করা হচ্ছে। ৩১ জানুয়ারি ৩০ লাখ ব্রেক্সিট মুদ্রা ব্যাংক, দোকানপাট ও রেস্টুরেন্টে ছাড়া হবে। প্রধানমন্ত্রী বরিস জনসন হবেন ব্রেক্সিট মুদ্রার প্রথম গ্রাহকদের অন্যতম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD