সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
স্কুলের পাশ থেকে মুরগির ফার্ম সরানোর নির্দেশ

স্কুলের পাশ থেকে মুরগির ফার্ম সরানোর নির্দেশ

Sharing is caring!

এক মাসের মধ্যে স্কুলের পাশ থেকে মুরগির ফার্ম সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম।

উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব খাজুরিয়া দারুল ফালাহ নিম্ন মাধ্যমিক একাডেমির পাশে একাধিক মুরগির ফার্ম বানানোয় দুর্গন্ধে শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধের উপক্রম হচ্ছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা ইউএনও চৌধুরী রওশন ইসলাম খাজুরিয়া দারুল ফালাহ নিম্ন মাধ্যমিক একাডেমির পাশে মুরগির ফার্মের ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় ফার্মের মালিক অপু তালকুদারকে এক মাসের মধ্যে ওই স্থান থেকে ফার্ম সরিয়ে নেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।

এক মাসের মধ্যে ফার্ম না সরালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইউনুস আলী মিয়া, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাওকাত হোসেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক নয়ন তালুকদার, শিক্ষক এমদাদ হোসেন প্রমুখ।

সাত বছর ধরে পূর্ব খাজুরিয়া দারুল ফালাহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একাধিক মুরগির ফার্ম নির্মাণ করে ব্যবসা করছেন নিপু তালুকদার ও তার সহোদর অপু তালুকদার। তাদের ওই ফার্মের কারণে পরিবেশ দূষণসহ শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন হচ্ছিলো। তাদের ফার্ম বিদ্যালয়ের পাশ থেকে সরিয়ে নেওয়ার জন্য বার বার বলা হলেও তারা প্রভাবশালী হওয়ায় ফার্ম বিদ্যালয়ের পাশ থেকে সরাননি। এ কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা চলতি বছরের ২৩ জানুয়ারি বিদ্যালয়ের পাশের রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। এরপরে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD