রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঢামেকে আইসোলেশন ইউনিট, করোনা ভাইরাস নিয়ে চিকিৎসকরাও শঙ্কিত

ঢামেকে আইসোলেশন ইউনিট, করোনা ভাইরাস নিয়ে চিকিৎসকরাও শঙ্কিত

Sharing is caring!

করোনা ভাইরাসের সতর্কতা হিসেবে আগাম প্রস্তুতি ও আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সারাদেশের সরকারি হাসপাতালে অনতিবিলম্বে আইসোলেশন ইউনিট খোলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নির্দেশনা মোতাবেক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এইচডিইউ সার্পোট যুক্ত আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালের নতুন ভবনের নিচতলায় এইচডিইউ সার্পোট যুক্ত আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। সেখানে আমাদের সিনিয়র-জুনিয়র চিকিৎসকরা থাকবেন। এ বিষয়ে আমরা রোস্টার তৈরি করছি।

এদিকে হাসপাতালের অনেক চিকিৎসক ও রোগীদের সেবা দেওয়া নার্স-ওয়ার্ডবয়ের সঙ্গে কথা বললে তারা জানান, করোনা ভাইরাস নিয়ে তারাও আতঙ্কিত। এটি ভাইরাস রোগ। সর্দি, কাশি ও অন্যান্য কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।

তারা আরও জানান, মানুষ যতো ধরনের ভাইরাস রোগে আক্রান্ত হোক, চিকিৎসকরা তাদের চিকিৎসা দেবেন। এতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি সেবা প্রদানকারী ব্যক্তিরা তাদের সেবা দিয়ে থাকবেন। করোনা ভাইরাসের জন্য তারাও কিছুটা শঙ্কিত।

ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ৩০ জানুয়ারি ঢামেক হাসপাতালের ডা. মিলন হলে করোনা ভাইরাসের ওপর একটি প্রোগ্রাম আছে। এতে স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি অধিদপ্তরের সব কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত থাকবেন।

এছাড়া মাস্ক পড়ে থাকার জন্য এখনো কোনো নির্দেশনা আমরা পাইনি। স্বাভাবিকভাবেই এমনিতেই অনেকে মাস্ক পড়ে থাকেন। ওইদিন স্বাস্থ্যমন্ত্রীসহ অনেক চিকিৎসক করোনা ভাইরাসের ওপরে দিকনির্দেশনা দেবেন। তাছাড়া প্রতিদিনই কমবেশি আমরা নির্দেশনা পাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD