সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
চীনের আগ্রহী বাংলাদেশিদের ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চীনের আগ্রহী বাংলাদেশিদের ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Sharing is caring!

চীনে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সেখান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে তালিকা করা হচ্ছে। এছাড়া সেখান থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

শাহরিয়ার আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য।

‘আমরা চীন সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই মূল লক্ষ্য। এ বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে। যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনের উহানে ৩ থেকে ৪শ’ বাংলাদেশি রয়েছেন। বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনো কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।

বাংলাদেশ দূতাবাস থেকে একটি হটলাইন খোলা হয়েছে। এ হটলাইন নম্বর হলো (৮৬)-১৭৮০১১১৬০০৫।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD