রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
শেবাচিম হাসপাতালের জমিতে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান

শেবাচিম হাসপাতালের জমিতে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের জমিতে স্থাপনা করে রমরমা বানিজ্য করছে একটি চক্র।

হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারীদের আবাসিক এলাকায় প্রবেশমুখে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা নির্মান করা হয়েছে। এসব স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রতিদিন সেখান থেকে ৫০ হাজার টাকা ভাড়া আদায় করছে স্থানীয় এ চক্রটি। খাবার হোটেলসহ বিভিন্ন দোকান করেছেন ভাড়াটিয়া ব্যবসায়ীরা। আবাসিক এলাকার পুকুরের মধ্যেও ঘর তোলা হয়েছে। সড়কের ওপর দোকানপাট তোলায় আবাসিক এলাকায় প্রবেশমুখই একপ্রকার আটকে গেছে। হোটেলের বর্জ্যে সেখানকার পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

দখলদাররা দাবী করেছেন, তারা হাসপাতালের উর্ধ্বতন ও স্থানীয়দের ম্যানেজ করে ঘর তুলে ব্যবসা করছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুতের খুটি থেকে অবৈধ সংযোগ দেয়া হয়েছে এ ঘরগুলোতে। প্রতিটি ঘর থেকে দৈনিক সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকা ভাড়া নিচ্ছে দখলদারা। চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতারও এ টাকার ভাগ পান বলে জানা গেছে। ক্রমেই সেখানে নতুন নতুন দোকানের সংখ্যা বাড়ছে।

বিগত ৩/৪ বছরে সেখানে কোনো উচ্ছেদ অভিযান পরিচালিত না হওয়ায় বাড়ছে ব্যবসায়ীদের সংখ্যা ও আয় বাড়ছে দখলদারীদের। এবিষয়ে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, চতুর্থ শ্রেণী কর্মচারী আবাসিক এলাকায় প্রবেশমুখে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট চেয়ে জেলা প্রশাসনে চিঠি দেয়া হয়েছে। প্রশাসনের সহযোগিতা পেলেই এসব স্থাপনা উচ্ছেদ করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD