সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
এসএসসিতে বরিশাল জেলায় পরীক্ষার্থী বেশি, কম ঝালকাঠিতে

এসএসসিতে বরিশাল জেলায় পরীক্ষার্থী বেশি, কম ঝালকাঠিতে

Sharing is caring!

৩ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হবে এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায় বরিশাল বোর্ডে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। যার কারনে পূর্বের থেকে বেড়েছে দুটি কেন্দ্রও। পরিসংখ্যান অনুযায়ী, এবছর বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা।

বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার এবছর মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহন করার কথা রয়েছে। যা গত বছরের থেকে ৫ হাজার ৫০৮ জন বেশি। আর মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী-ই রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ।

এদিকে তথ্যানুযায়ী গত বছরের থেকে এ বছরে ২ হাজার ৭৯৭ জন অনিয়মিত পরীক্ষার্থী বেশি। এছাড়া জিপিএ মানোন্নয়নের জন্য পরীক্ষা দিবেন ১২২ জন। যা গতবছরের হিসেবে ২২ জন কম। গত বছর জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছিলো ১৪৪ জন। তাছাড়া এবার বরিশাল বোর্ডের অধিনে গতবারের থেকে দুটি কেন্দ্র বেরে ১৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহন করা হবে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, বরাবরের ন্যায় এবারও বরিশাল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ জেলার মোট এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে ৩৭ হাজার ৮১৭ জন। যার মধ্যে ছাত্র ১৮ হাজার ১১৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭০৪ জন। এছাড়া ২০২০ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় সব থেকে কম পরীক্ষার্থী অংশগ্রহন করছে ঝালকাঠি জেলা থেকে। এ জেলায় এসএসসি পরীক্ষা দিবেন ১০ হাজার ৫৮১ জন। যার মধ্যে ছাত্র ৪ হাজার ৮৮৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৬৯৬ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD