সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালে কলেজ ছাত্রীর আত্মহত্যা!

বরিশালে কলেজ ছাত্রীর আত্মহত্যা!

Sharing is caring!

বরিশালের মুলাদী ডিগ্রি কলেজের অনার্সের এক ছাত্রী আত্মহত্যা করেছে।

স্বামী ও বাবার পরিবারের দাবি, ‘খেলা পড়ায় অমনযোগী হওয়ায় গালমন্দ শুণে অভিমান করে আত্মহত্যা করেছে নববধূ। তবে অভিযোগ রয়েছে পড়া-লেখা শেষ না হতেই ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়ার কারণে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছে কলেজ ছাত্রী।

নিহত নববধূ তানিয়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী এবং পার্শবর্তী হিজলার ট্যাক এলাকার চরপুকরিয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। তানিয়া আক্তার মুলাদী উপজেলার ডিগ্রী কলেজ থেকে এবার অনার্স চুরান্ত বর্ষের পরীক্ষায় অংশগ্রহনের কথা ছিলো। বৃহস্পতিবার দিবাগত গভির রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনদের বরাত দিয়ে অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর খান জানান, ‘মাস কয়েক পূর্বে মাইদুল ইসলামের সঙ্গে বিয়ে হয়েছে তানিয়া আক্তারের। তবে সামনে অনার্স পরীক্ষার কারনে নববধূকে স্বামীর বাড়িতে তুলে নেয়া হয়নি।

কিন্তু বিয়ের পর থেকে নববধূ লেখা-পড়ায় অমনোযোগী হয়ে পড়ে। এ কারনে বাবার বাড়িতে তানিয়াকে খেলা-পড়া নিয়ে বকাঝকা করে তার মা। এজন্য অভিমান করে ইদুর মারার বিষ খেয়ে আত্মহতার চেষ্টা করে তানিয়া। রাতেই তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভির রাতে তানিয়ার মৃত্যু হয়। এসআই সবুর খান বলেন, ‘আত্মহত্যা নিয়ে স্বামী এবং বাবার পরিবার থেকে কোন প্রকার অভিযোগ নেই। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফন-কাফনের অনুমতি দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD