বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে জেএমবির সদস্য আটক

বরিশালে জেএমবির সদস্য আটক

Sharing is caring!

বরিশালে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাতে র‌্যাব-৮ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বরিশালের বাংলাবাজার বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন সড়ক এলাকায় অভিযান চালিয়ে জেএমবির দাওয়াতি শাখার সদস্য মো. আল ইমরান হোসেনকে (২৭) আটক করা হয়। আল ইমরান বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সলদী এলাকার কাজী মো. আলমগীর হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল ইমরান স্বীকার করেছেন তিনি জেএমবির সক্রিয় দাওয়াতি শাখার সদস্য। তিনি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি এবং এইচএসি পাস করেছেন। পরে ২০০৯ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।

ঢাকায় থাকাকালে আল ইমরান জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন ও বিভিন্ন জায়গায় ছদ্মবেশে গোপনে দাওয়াতি কাজ পরিচালনা করেন। আল ইমরান ঢাকা, ভোলা, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরাসহ দেশের বিভিন্নস্থানে দাওয়াতি কাজ পরিচালনা করেছেন। আটক আল ইমরানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD