বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
চরফ্যাশনে ২২ দোকান পুড়ে ছাই

চরফ্যাশনে ২২ দোকান পুড়ে ছাই

Sharing is caring!

ভোলার চরফ্যাশন উপজেলায় আগুনে ২২ দোকান পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার রাত দেড়টার দিকে চরফ্যাশন বাজারের শরীফপাড়া ব্রিজসংলগ্ন থানা রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে প্রথমে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এর পর লালমোহন, বোরহানউদ্দিনসহ চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ২০-২২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে মুদি, হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ২২টি দোকান পুড়ে গেছে।

বাজার ব্যবসায়ী সমিতির নেতারা প্রাথমিকভাবে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান তৌহিদ জানান, আগুনে ১৬টি দোকান পুড়ে যাওয়ার তালিকা তৈরি করা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে তালিকার কাজ চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD