শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ত্রিপুরায় বড় আন্দোলনের হুমকি কংগ্রেসের

ত্রিপুরায় বড় আন্দোলনের হুমকি কংগ্রেসের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:আগামী ২২ ডিসেম্বর ত্রিপুরার ১০ পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচনের জন্য এখন চলছে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। কিন্তু এর মধ্যে বিজেপি দলের দুর্বৃত্তরা রাজ্যজুড়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করলেন ত্রিপুরা কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।
রোববার (২ ডিসেম্বর) আগরতলার কংগ্রেস ভবনে এক সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
বীরজিৎ সিনহা বলেন, বিজেপি দলের দুর্বৃত্তদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছেন কংগ্রেসের প্রার্থী ও কর্মীরা।
তিনি আরও বলেন, কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলা করা হচ্ছে। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকিও দিচ্ছেন দুর্বৃত্তরা।
এরই মধ্যে ৬০ জনের বেশি কংগ্রেস নেতাকর্মী ও তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানান ত্রিপুরার কংগ্রেস সভাপতি।
ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশ সঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন বীরজিৎ সিনহা। এদিন কংগ্রেস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রিপুরার কংগ্রেস সভাপতি ছাড়াও দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD