রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নরেন্দ্র মোদীর সঙ্গে ড. হাছান মাহমুদের সাক্ষাৎ

নরেন্দ্র মোদীর সঙ্গে ড. হাছান মাহমুদের সাক্ষাৎ

Sharing is caring!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটি সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নয়াদিল্লিতে চলমান রাইসিনা সংলাপে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের মন্ত্রীরা। বুধবার (১৫ জানুয়ারি) ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য আমন্ত্রণ পান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ড. হাছানের সঙ্গে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবার অনুরোধ জানান।

নরেন্দ্র মোদী বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশের যে অভূতপূর্ব অগ্রগতি তিনি লক্ষ্য করছেন, তা আক্ষরিক অর্থেই বিস্ময়কর।

এদিন দুপুরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চারঘণ্টা সম্প্রচার উদ্বোধন ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুক্তি সই হয়।

ওই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকার ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার হায়দ্রাবাদে রামুজী ফিল্ম সিটি পরিদর্শন শেষে ১৭ জানুয়ারি তথ্যমন্ত্রীর ফেরার কথা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD