বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
ভোলায় অপহৃত দুই জেলে উদ্ধার, দস্যু আটক

ভোলায় অপহৃত দুই জেলে উদ্ধার, দস্যু আটক

Sharing is caring!

ভোলার মেঘনায় অপহরণের ২৪ ঘণ্টা পর ২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আটক করা হয়েছে এক দস্যুকে।

সোমবার দিনগত রাতে মেঘনার ভোলার চর নামক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীহাট এলাকার মনির ও করিম। আটক দস্যুর নাম সাজু, তার বাড়ি সদরের রাজাপুর ইউনিয়নে।

কোস্টগার্ড জানিয়েছে, গত শনিবার মেঘনার বঙ্গের চর পয়েন্টে মাছ ধরার সময় একদল দস্যু দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহৃতদের উদ্ধারে মুক্তিপণ দাবি করে তারা। খবর পেয়ে সোমবার কোস্টগার্ডের একটি দল ইলিশা পয়েন্ট থেকে দস্যু সাজুকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর অপহৃত জেলেদের উদ্ধারে অভিযানে নামলে দস্যুরা পালিয়ে যায়। পরে দস্যুদের আস্তানা থেকে দুই জেলেকে উদ্ধার করা হয়। তাদের চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা বিভাগের সদস্য দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক দস্যুকে মঙ্গলবার ভোলা থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD