শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পিরোজপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের হানা

পিরোজপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের হানা

Sharing is caring!

বরিশালের পিরোজপুরে দু’টি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব-৮।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে হাতে-নাতে ফাতেমা ক্লিনিক অ্যান্ড নার্সিংহোমের ম্যানেজার অপূর্ব কুমার হাওলাদার, লাইফ কেয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের মালিক বিশ্বজিত মৃধা এবং মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মো. জহিরুল ইসলাম মামুনকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, আটকরা সহজ সরল মানুষদের সঙ্গে প্রতারণা করে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা চলছে, যা খুবই বিপজ্জনক। এসব ডায়াগনস্টিক সেন্টারে ব্যবহার অনুপযোগী চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তাছাড়া রোগীদের বিভিন্ন ভাবে হয়রানি করাসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, সার্বক্ষণিক ডাক্তার না থাকা, সনদ না থাকা এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়। তারা স্বপক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয়েছেন এবং ভ্রাম্যমাণ আদালতের সামনে তাদের দোষ স্বীকার করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আটক অপূর্ব কুমার হাওলাদারকে তিন হাজার টাকা, বিশ্বজিত মৃধাকে এক হাজার টাকা এবং জহিরুল ইসলাম মামুনকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন এবং পরবর্তীকালে এ ধরনের কাজ না করার নির্দেশ দেন।

অভিযানে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD