মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
হড়গ্রাম নিউমার্কেটের ব্যবসায়ীদের সাথে বাদশার মতবিনিময়

হড়গ্রাম নিউমার্কেটের ব্যবসায়ীদের সাথে বাদশার মতবিনিময়

Sharing is caring!

ক্রাইমসিন২৪: রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজশাহী মহানগরীর হড়গ্রাম নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার রাতে নিউমার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তিনি বলেন,“হড়গ্রাম এলাকায় আগে অনেক সমস্যা ছিল। সব সমস্যার সমাধান করা হয়েছে। হড়গ্রামে এখন উন্নয়নের জোয়ার বইছে। নতুন রাস্তা করার পর একতলা বাড়িগুলো বহুতল ভবন হয়ে গেছে। উন্নয়নের এই ট্রেন থামানো যাবে না। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার রাষ্ট্রীয় ক্ষমতায় হবে।”
সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, আওরঙ্গজেব প্রমুখ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন, নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক খিচ্চু, রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবদুল মতিন, সম্পাদকম-লীর সদস্য আদিলুজ্জামান আদিল, যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিক আক্তার মাসুম, জেলা সভাপতি মনিরুদ্দিন পান্না, নগর সম্পাদক আবদুল খালেক বকুল প্রমুখ।
হড়গ্রাম নিউমার্কেট বাজার কমিটির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো. মাইনুদ্দিনসহ মার্কেটের সব ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD