শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু

Sharing is caring!

শুরু হলো জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। শোক প্রস্তাবের ওপর আলোচনার পর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ভাষণ দেবেন।

এই অধিবেশনের প্রধান বিষয় হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ। নিয়ম অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেন।

এবারও অধিবেশনের প্রথম দিনেই সরকারের এক বছরের কর্মকাণ্ড ও সফলতা তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। রাষ্ট্রপতি এ ভাষণে সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা বিষয়েও দিক-নির্দেশনা দেবেন।

রাষ্ট্রপতির এই ভাষণকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়। গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৩০ জানুয়ারি এ সংসদের যাত্রা শুরু হয়।

সংসদ সচিবালয়ের একটি সুত্র জানায়, সংসদের এ অধিবেশন দীর্ঘ হবে। তবে আগামী ফেব্রুয়ারির মধ্যে অধিবেশন শেষ হবে। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে।

‘মুজিব বর্ষে’র অধিবেশনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের আমন্ত্রিত স্পিকারসহ সংসদ সদস্যরা (এমপি) ওই অধিবেশনে অংশ নেবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD