মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
‘খালেদার শারীরিক অবস্থা এ বয়সে খারাপ হওয়াটাই স্বাভাবিক’

‘খালেদার শারীরিক অবস্থা এ বয়সে খারাপ হওয়াটাই স্বাভাবিক’

Sharing is caring!

বার্ধক্যজনিত কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হওয়াটাই স্বাভাবিক। এ বয়সে তার শারীরিক অবস্থা তরুণীর মতো হওয়ার কথা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করছে বিএনপি। তারা (বিএনপি) রাজনৈতিক ইস্যু খুঁজে বেড়ানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অনেক খারাপের দিকে যাচ্ছে কানে শুনছেন না, খেতে পারছেন না এ বিষয়ে মতামত জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার দলের লোকেরা ও পরিবারের লোকেরা যা বলে তার সঙ্গে চিকিৎকদের বিবৃতির মিল নেই। কাজেই চিকিৎসার বিষয়ে চিকিৎসদের ব্যাপার। আমি যতো আপন লোকই হই চিকিৎসার কি বুঝবো। সেখানে পরিবার বা দলের লোক চিকিৎসার কি বুঝবে। চিকিৎসা সম্পর্কে যারা বোঝে তারা হলো চিকিৎসক।

সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জন্য গঠিত চিকিৎসক বোর্ডে বিএনপির লোক আছে। তারাতো বলছে না খালেদা জিয়ার অবস্থা এতোটা খারাপ। চিকিৎসকরা বলছে না খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতোটা খারাপ। যতোটা দলের লোকেরা বলছেন। আমার কাছে মনে হয় তার  শারীরিক অবস্থা নিয়ে বিএনপির যতটা রাজনীতি করছে, বাস্তবে তার শারীরিক অবস্থা ততটা খারাপ না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD