বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে গাঁজাসহ দুই যুবক আটক

বরিশালে গাঁজাসহ দুই যুবক আটক

Sharing is caring!

বরিশাল নগরের রসুলপুর কলোনিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরণ মন্ডল এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে নগরের রসুলপুর কলোনিতে অভিযান চালায়। অভিযানে কলোনি এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার এবং মো. দুলাল গাজীর ছেলে সাদ্দাম গাজীকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD