মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
দেড় লাখ টাকার সানগ্লাস পরে সূর্যগ্রহণ দেখলেন মোদী!

দেড় লাখ টাকার সানগ্লাস পরে সূর্যগ্রহণ দেখলেন মোদী!

Sharing is caring!

নিজেকে ‘ফকির’ দাবি করে আসলেও চলাফেরায় নরেন্দ্র মোদীর একটা রাজসিক ভাব আছে, এটা বললে এর সমর্থনে ব্যাখ্যা দিতে পারবেন? অবশ্য এরইমধ্যে এমন একটি স্পষ্ট উত্তর সামনে এসেছে। তিনি অন্তত দেড় লাখ টাকা দামের সানগ্লাস পরে সূর্যগ্রহণ দেখেছেন।

এর জন্য তাকে তুমুল সমালোচনা মোকাবিলা করতে হচ্ছে। নেটিজেনরা বলছেন, ‘রাজনৈতিক জীবনের শুরু থেকেই যিনি বলে আসছেন, ‘আমি ফকির। পার্থিব সম্পত্তির প্রতি আমার কোনো মোহ নেই। মানুষের সেবাতেই আমি জীবন উৎসর্গ করতে চাই’। সেই তিনিই ‘রাজসিক’ জীবনের জন্য বিতর্কের মধ্যে পড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, দেড় লাখ টাকার সানগ্লাস পরে সূর্যগ্রহণ দেখে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন নরেন্দ্র মোদী। সানগ্লাসটি একটি জার্মান সংস্থার।

এই সানগ্লাস নিয়ে সূর্যগ্রহণ দেখতে কেরালার কোঝিকোড়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু আকাশে মেঘ থাকায় এই গ্রহণ ভালো করে দেখার সৌভাগ্য হয়নি তার। তিনি টুইটে বলেন, প্রতিটি ভারতীয়র মতো সূর্যগ্রহণ নিয়ে আমিও অত্যন্ত উৎসাহী ছিলাম।

ভারত, ঢাকা, দুবাই, কুয়েত সিটি, করাচি, জাকার্তা, কুয়ালালামপুরসহ বিভিন্ন জায়গা থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেখা যায় সূর্যগ্রহণ।

এদিকে, নেটিজেনদের দাবি, মেব্যাক আইওয়্যারের সানগ্লাস পরেছিলেন নরেন্দ্র মোদী। এতে খোদাই রয়েছে আর্টিস্ট ভি। ফ্রেমটি টাইটানিয়ামের। এর সঙ্গে রয়েছে কাঠ বা পশুর শিং। এছাড়া ছয়টি রঙে পাওয়া যায় সানগ্লাসটি। ৪০ মার্কিন ডলার থেকে ৩২৫ মার্কিন ডলার দাম হতে পারে এর লেন্সের। আর এর দাম ১৯৯৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এক লাখ ৪২ হাজার ১৪৮ টাকা প্রায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD