বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভোলা-বরিশাল সেতুর দৈর্ঘ্য হবে সাড়ে ১২ কিলোমিটার

ভোলা-বরিশাল সেতুর দৈর্ঘ্য হবে সাড়ে ১২ কিলোমিটার

Sharing is caring!

২০২৫ সালের মধ্যে ভোলা-বরিশাল ব্রিজ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সেতুটি তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর নির্মিত হবে। এর দৈর্ঘ্য হবে সাড়ে ১২ কিলোমিটার। এরমধ্যে সাড়ে তিন কিলোমিটার ও দেড় কিলোমিটার করে পৃথক দুটি সেতু হবে বাকিটুকু সড়ক। এ সেতুর মধ্যদিয়ে মূল ভূ-খণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা সভায় এমন তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদে। বিশেষ অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সেতু মন্ত্রণালয়ের সচিব বেলায়েত হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব সাহাবুদ্দিন আহমেদ, ভূমি সচিব মাকসুদুর রহমান, জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার কায়ছার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ভোলা-বরিশাল ব্রিজ হবে এবং এ ব্রিজ নির্মাণ এখন সময়ের ব্যাপার। ব্রিজকে কেন্দ্র করে ইপিজেড ও টুরিজম হবে। ভোলা একটি শিল্পায়নের জেলা হবে। সারাদেশের মধ্যে ভোলা একটি শ্রেষ্ঠ জেলায় রূপান্তরিত হবে। এ জেলাকে সিঙ্গাপুরের আদলে সাজানো হবে।

সেতু সচিব বেলায়েত হোসেন বলেন, ভোলা-বরিশাল ব্রিজ ভোলাবাসীর জন্য গুরুত্বপূর্ণ। একটি এখন বাস্তবায়নের পথে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে অধিষ্ঠিত হবে। ফলে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন অবশ্যই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবহন ও সড়ক যোগাযোগ উন্নয়নের বিকল্প নেই। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আন্তরিক আছেন।

পরে সাবেক মন্ত্রীসহ প্রতিনিধি দল ভোলা-বরিশাল ব্রিজের স্থান ভেদুরিয়া পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD