বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পায়রা বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পায়রা বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ক্রেন থেকে লোহার এঙ্গেল পড়ে ইব্রাহিম তারেক (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম বরিশার কোতয়ালী থানার খয়ের দিয়া হোগলা গ্রামের আয়ুব আলী খানের ছেলে।

তারেক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের লেবার সরবরাহকারী প্রতিষ্ঠান রানা এন্টারপ্রাইজের শ্রমিক।

তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্মরত শ্রমিকরা জানায়, বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কোল ইয়ার্ড (কয়লা রাখার স্থান) এলাকায় নিচে কাজ করছিলেন ইব্রাহিম। এসময় ক্রেন দিয়ে লোহার এঙ্গেল স্থানান্তরিত করার সময় একটি এঙ্গেল ছুটে তার মাথার উপরে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

রানা এন্টারপ্রাইজের মালিক ফারুক গাজী বলেন, কাজ করার সময় ইব্রাহিমের মাথায় হেলমেট ছিল। তবে লোহার এঙ্গেল পড়ে হেলমেট ভেঙে তার মাথায় ঢুকে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD