সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
নিখোঁজের ৩ দিন পর বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে তাসকিন (১০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার পাইকপাড়া গ্রামের বড় মসজিদের পাশের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাসকিন ফকিরহাট উপজেলার পাইকপাড়া এলাকার মোহাম্মদ আবু মুসার ছেলে।

পরিবারের বরাত দিয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খায়রুল আলম বলেন, গত শনিবার (২৩ নভেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল তাসকিন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সে বুদ্ধি প্রতিবন্ধী। ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আনম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD