শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ইনিংস হার এড়াতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ

ইনিংস হার এড়াতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ

Sharing is caring!

ইন্দোর টেস্টের মতো ইডেন টেস্টেও ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। কলকাতায় দিবা-রাত্রির টেস্টে দুই ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় খাদের কিনারে দাঁড়িয়ে টাইগাররা। বাংলাদেশের ‘সম্মান’ এখন মুশফিকুর রহীমের হাতে। গোলাপি বলে দ্বিতীয় দিন সতীর্থদের যাওয়া-আসার মিছিলে ভারতীয় বোলারদের সামনে একাই বুক চিতিয়ে লড়াই করেছেন তিনি। মুশফিকের অনবদ্য ফিফটির উপর ভর করে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৫২ রানে দ্বিতীয় দিন পার করে মুমিনুল হকের দল।

ভারতের চেয়ে বাংলাদেশে এখন পযর্ন্ত পিছিয়ে আছে ৮৯ রানে। প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ভরাডুবিতে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এরপর বিরাট কোহলির সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৪৭ রান করে দ্বিতীয় দিন প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

রোববার (২৪ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে ইনিংস হার এড়াতে তৃতীয় দিন শুরু করেছেন মুশফিক ও এবাদত হোসেন। মুশি গতকাল ৭০ বলে ১০ চারে ৫৯ রানে অপরাজিত ছিলেন।

এর আগে দুর্দান্ত খেলতে থাকা মাহমুদউল্লাহ ৪১ বলে ৩৯ রান করার পর ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ থেকে ওঠে যান। তার আগে ১৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ বড় বিপর্যয় এড়ায় মুশফিক ও মাহমুদউল্লাহর ওপর ভর করে।

মাহমুদউল্লাহ চোট নিয়ে মাঠ ছাড়ার পর ব্যাটিংয়ে নেমেছিলেন আরেক চোট প্রাপ্ত লিটন দাশের পরিবর্তে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজ (১৫)। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। দলীয় ১৫২ রানে তাইজুল ইসলাম ব্যক্তিগত ১১ রানে আউট হওয়ার পরপরই তৃতীয় দিন শেষ হয়। চোট পাওয়া নাঈম শেখের পরিবর্তে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন তাইজুল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD