শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরো দিবস পালন

বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরো দিবস পালন

Sharing is caring!

ক্রাইমসিন২৪: “পথে-ঘাটে বাসে-ট্রেনে, নারীর স্থান সবখানে’ এবং তা কেবল দিনের বেলায় নয়, দিনে-রাতে সব সময়ের জন্য, তাই আমরা “রাতের বেড়া ভাঙ্গব, স্বাধীন ভাবে চলব। আমরা কিছুইতে পিচপা হব না।নারীর জন্য একটি সমাজ তৈরিতে নারী-পুরুষ সঙ্ঘবন্ধভাবে এক সুরে চিৎকার করব,আওয়াজ তুলব, রুখে দাঁড়াব। আজকে এই হোক অঙ্গীকার, নারী নির্যাতন নয় আর এ শ্লোগান নিয়ে বরিশাল নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন হয়। গতকাল রবিবার সকাল ১০টায় নগরের সদর রোডে বরিশাল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন পর্ষদ ও বেসরকারী উন্নয়ন সংস্থা দূর্বার নেটওয়ার্ক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। বরিশাল জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া বেগমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক পূষ্প চক্রবর্তী, বরিশাল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাসিদা বেগম,বরিশাল সচেতন নাগরীক কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা(অবঃ) শাহ-সাজেদা,আনোয়ার জাহিদ,হাসিনা বেগম নিলা। মানববন্ধন অনুষ্ঠান সঞ্চলনা করেন শুভংকর চত্রবর্তী। এর পরই একই দাবীতে বেসরকারী উন্নয়ন সংস্থা দূর্বার নেট ওয়ার্কের আয়োজনে সদররোডে নিরব অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় বরিশাল মহিলা পরিষদ,বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি,বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস, সহ বিভিন্ন নারী সংগঠন একাত্বতা প্রকাশ করে অংশ গ্রহন করে। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনকালে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে হ্যান্ডবিলের প্রচারের মাধ্যমে তারা জানান আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নারী-পুরুষের সমঅধিকারসহ সমতাভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার অঙ্গিকার সহ নির্বাচনে বিজয়ী হয়ে তা বাস্তবায়ন করার দাবী জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD