শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কসবায় দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী

কসবায় দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী

Sharing is caring!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় ট্রেন দুর্ঘটনাস্থলে গেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরেই মন্ত্রী মন্দবাগের উদ্দেশে রওনা দেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম।

তিনি বলেন, খবর পেয়েই দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন রেলমন্ত্রী, রেলসচিব মোফাজ্জেল হোসেন ও রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।

শরিফুল আলম বলেন, দুর্ঘটনা অনুসন্ধান করে রেল মন্ত্রণালয় তদন্ত কমিটি করবে।

কমিটি খুব দ্রুত কাজ শুরু করবে জানিয়ে রেল সচিব বলেন, এখানে রেল কর্মকর্তাদের কোনো গাফলাতি আছে কি-না খতিয়ে দেখা হবে। কমিটির প্রতিবেদন পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগে ঢাকামুখী তুর্না নিশীথা এক্সপ্রেস ও চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ১৫ জন প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD