শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় ১২ জেলের জরিমানা

ভোলায় ১২ জেলের জরিমানা

Sharing is caring!

ভোলার ইলিশায় মেঘনা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করায় ১২ জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন এ জরিমানা আদায় করেন।

জরিমানা আদায়করা জেলেরা হলেন, আবু তাহের(৬৫),মো: শাহাদাত (১৮),সোনা মিয়া (২৮),শরিফ (৩০),শেকুন(৫০) আলী হোসেন (৩৫),মো: ছোলেমান (২০),মনির(২৪),মেহেরাজ (২৫),হাসান (২৮),জাহাঙ্গির (৩৮)।

এছাড়াও মেঘনার নদীর বঙ্গের চর অংশ হতে বেহুন্দী জালসহ ২টি নৌকা ও ৫০ কেজি মাছ জব্দ করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, কোস্টগার্ড ও মৎস্যবিভাগের একটি টিম মেঘনার ইলিশা পয়েন্ট থেকে ১৪ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে দুইজন শিশু থাকায় তাদের ছেড়ে দেয়া হলেও ১২ জনকে জরিমানা আদায় করে। জব্দকরা জাল গুলো পরে পুড়িয়ে ফেলা হয়। আটক সকল জেলে চাদঁপুরের বলে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD