শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
শিক্ষকদের যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করণের জন্য সংসদ নির্বাচনে মনোনয়ন দাবী

শিক্ষকদের যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করণের জন্য সংসদ নির্বাচনে মনোনয়ন দাবী

Sharing is caring!

ক্রাইমসিন২৪: দেশের সর্বোবৃহৎ পেশাজীবী শিক্ষকদের যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করণের জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু’র মনোনয়নের দাবীতে বরিশাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) বরিশাল জেলা শাখার আয়োজনে শুক্রবার (২৩ নভেম্বর) সকালে বরিশাল সিটি কলেজের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মিজানুর রহমান। এসময় তিনি বলেন, সংসদে বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি থাকলেও দেশের বৃহতম পেশার শিক্ষক কর্মচারীদের প্রকৃত প্রতিনিধি দেখা যায় না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের প্রতিনিধি হিসাবে মোঃ শাহজাহান আলম সাজুকে ব্রাক্ষনবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোড় দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্তিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ মামুন অর রশীদ, বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ সুজিত দেব নাথ, অধ্যক্ষ প্রনব কুমার বেপারী, অধ্যক্ষ মজিবর রহমান, অধ্যক্ষ নজরুল ইসলাম, শান্ত ইসলাম, গোলাম সরোয়ার, মামুন আকন, আবদুল-আল মামুনসহ সংগঠনের সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, মোঃ শাহজাহান সাজু একজন মুজিব আদর্শের অনুসারী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ছিলেন। কারা নির্যাতিত এই ছাত্র নেতা বর্তমান স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD