শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে -ভোলায় ওবায়দুল কাদের।

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে -ভোলায় ওবায়দুল কাদের।

Sharing is caring!

এম.এইচ.ফাহাদ-বিশেষ প্রতিনিধি।।ভোলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,যদি উন্নয়ন দেখতে চান ভোলার চরফ্যশনে আসার আহবান জানান সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়েদুল কাদের। এসময় বিএনপি উদ্দেশ্যকরে বলেন,বিএনপি দিশেহারা তারা ‘নালিশ পার্টি’ নামে পরিচতি। তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। এদেশের ইতিহাসে আছে যারা আন্দোলনে ব্যর্থ হয় তারা কোনোদিন বিজয়ী হতে পারে না। আন্দোলনে বিজয়ীরাই নির্বাচনে বিজয়ী হয়।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভোলায় সম্প্রতি ঘটে যাওয়ায় সহিংসতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি শুধু ইস্যু খুঁজে বেড়ায়, তারা বোরহানউদ্দিনের ঘটনা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল, কিন্তু তারা তা করতে পারেনি। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড় পাবে না।
এ সময় সড়ক পরিবহন ও নৌ পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ভোলার-চরফ্যাশন-বাবুরহাট সড়ক প্রশস্তকরণ এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। এরআগে, মন্ত্রী ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত চরফ্যাশন-বেতুয়া সড়কের উদ্বোধন করেন।
সেতুমন্ত্রী বলেন, দুর্নীতিবিরোধী শুদ্ধ অভিযান চলমান রয়েছে এবং তা চলবে। যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অপকর্ম করে, বিশেষ করে যারা ক্যাসিনোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধ অভিযান শুরু করেছেন। এ শুদ্ধি অভিযান শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, সারাদেশে।
তিনি আরও জানান, যতোদিন পর্যন্ত দেশে সন্ত্রাস, মাদক ও দুনীতি নিয়ন্ত্রণে না আসবে ততদিন এ অভিযান অব্যাহত থাকবে। এখানে কোনো বিরতি নেই।
উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে সভাপতিত্ব করেন- ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমুখ।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD