শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
চট্টগ্রাম বিমানবন্দরে ১৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে ১৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

Sharing is caring!

চট্টগ্রাম: শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৫ কেজি ১৬৩ গ্রাম ওজনের ১৩০ পিস স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় মো. জয়নাল নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে ওই যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান বলেন, চট্টগ্রামের বাসিন্দা মো. জয়নাল নামের ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে চার্জার লাইটের ৬টি ব্যাটারির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা এসব স্বর্ণ জব্দ করা হয়। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম বলেন, জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD