শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
‘কুমারী মা’র আসনে শ্রেয়সী

‘কুমারী মা’র আসনে শ্রেয়সী

Sharing is caring!

‘কুমারী মা’র আসনে ৮ বছরের শ্রেয়সী বিশ্বাস। শ্রীমৎ শ্যামল সাধু মোহন্ত মহারাজের পৌরহিত্যে পূজার পর্বগুলো ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে। চারপাশে নারীদের প্রণাম, উলুধ্বনি, মন্ত্রোচ্চারণ, জয় কুমারী মা কি জয়, জয় মহামায়া কি জয়, জয় শ্রী শ্রী দুর্গা মা কি জয় ধ্বনিতে স্বর্গীয় পরিবেশ। কৌতূহলী মানুষের প্রচণ্ড ভিড়, কুমারী পূজার আসনে এবার কে? একনজর দেখা চাই।

প্রতিবছরের মতো এবারও রোববার (৬ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনে নগরের পাথরঘাটা রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে এ পূজার আয়োজন করা হয়। পূজারী ছিলেন পণ্ডিত বাবলা চক্রবর্তী, তন্ত্রধারে জুয়েল নাথ।

শ্যামল সাধু মোহন্ত মহারাজ বাংলানিউজকে জানান, হিন্দু শাস্ত্রমতে ১-১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা যেকোনো বর্ণের ও গোত্রের কুমারীকে পূজা করার উল্লেখ রয়েছে। বয়স ভেদে কুমারীর নাম ভিন্ন হয়। এবার ৮ বছরের শ্রেয়সী বিশ্বাসকে কুমারী পূজার আসনে বসানো হয়েছে। তাই কুব্জিকা নামে পূজিত হয়েছে। শাস্ত্রীয় তাৎপর্য হচ্ছে-এ নামে পূজিত হলে শত্রুদের মোহিত করা যায়।

শাস্ত্র মতে, এক বছর বয়সে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কালিকা, পাঁচে সুভগা, ছয়ে উমা, সাতে মালিনী, আটে কুব্জিকা, নয়ে অপরাজিতা, দশে কালসন্ধর্ভা, এগারোয় রুদ্রাণী, বারোয় ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দয়ে পীঠনায়িকা, পনেরোয় ক্ষেত্রজ্ঞা এবং ষোল বছরে অম্বিকা বলা হয়ে থাকে।

মন্দির পরিচালনা কমিটির সদস্য রাসেল দাশ জানান, শ্রেয়সী বিশ্বাস (তাথৈ) সেন্ট যোসেফস স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। দেওয়ানজী পুকুর পাড় এলাকার ডা. বিপ্লব বিশ্বাস ও স্মৃতিকণা বিশ্বাসের বড় নাতনি। বাবা শ্যাম কুমার বিশ্বাস ও মা তনিমা বিশ্বাস টিনা।

শ্যামল সাধু মোহন্ত মহারাজ পূজার্থীদের উদ্দেশে বলেন, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। মূলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে এ পূজা করা হয়। মাটির প্রতিমায় দেবীর যে পূজা করা হয় তারই বাস্তব রূপ কুমারী পূজা।

কুমারীতে সমগ্র জাতির শ্রেষ্ঠ শক্তি, পবিত্রতা, সৃজনী ও পালনী শক্তি সব কল্যাণী শক্তি সূক্ষ্ম রূপে বিরাজিত। কুমারী প্রতীকে জগৎজননীর পূজায় পরম সৌভাগ্য হয়। তিনি এক হাতে অভয় এবং অন্যহাতে বর দেন।

শ্রেয়সীর বাবা-মা জানান, মেয়ে কুমারী পূজার আসল অলংকৃত করতে পেরেছে এটা পরম সৌভাগ্যের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD