রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
মাশরাফির জীবন সত্যিকারের অনুপ্রেরণা: মাসাকাদজা

মাশরাফির জীবন সত্যিকারের অনুপ্রেরণা: মাসাকাদজা

Sharing is caring!

.

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে হ্যামিল্টন মাসাকাদজার সম্পর্ক অনেক পুরনো। সেই সূত্র ধরেই মাশরাফি বিন মুর্তজার সঙ্গেও তার পরিচয়। একসঙ্গে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলেছেন। সে সময় খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশের বর্তমান ওয়ানডে দলপতি মাশরাফিকে।

আফগানদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টেনেছেন মাসাকাদজা। বিদায়বেলায় স্মৃতির ঝাঁপি খুলে দিলেন বিদায়ী জিম্বাবুয়ে অধিনায়ক। সেখানেই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন মাশরাফির জীবনকে অনেক বড় অনুরপ্রেরণা বলে মন্তব্য করলেন তিনি।

২০১৬ সালে কলাবাগানের হয়ে খেলার সময় মাশরাফিকে তার জীবন ও ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বই লেখার অনুরোধ করেছিলেন মাসাকাদজা। শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশে আমার অনেক মধুর স্মৃতি আছে। ঢাকা লিগে খেলা এবং অনেক খেলোয়াড়ের সঙ্গে পরিচিত হওয়া দারুণ স্মৃতি। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় স্মৃতি হচ্ছে, ক্লাব ক্রিকেটে মাশরাফির সঙ্গে একই দলে খেলা। আমি মনে করি অনেকেই মাশরাফির গল্পটা জানে না এবং অনেকে জানে না তাকে কী ধরনের পরিস্থিতি পার হতে হয়েছে।’

মাশরাফিকে একটি বই লেখার কথাও ওই সময়ই বলেন মাসাকাদজা, “আমার মনে আছে, একবার তার সঙ্গে কথা প্রসঙ্গে আমি বলেছিলাম, ‘শোনো, তোমার নিজের জীবন আর অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখা উচিত’। সে সত্যিকারের অনুপ্রেরণা। আমার ধারণা, অনেকে জানে না সে সবমিলিয়ে বাংলাদেশের ক্রিকেটকে কতটা দিয়েছে। তার সঙ্গে ঢাকা লিগে খেলা আর সময় কাটানোটা আমার জন্য দারুণ অভিজ্ঞতা ছিল।’

নিজের বিদায়ী ম্যাচে একটা রেকর্ড সঙ্গী করেছেন মাসাকাদজা। আফগানদের ৭ উইকেটে হারিয়ে দেওয়া ম্যাচে ব্যাট হাতে ৪২ বলে ৭১ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিদায়ী ম্যাচে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটা।

বিদায়বেলায় আরও কিছু কীর্তি যুক্ত হয়েছে তার নামের পাশে। টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১৫তম স্থানে আছেন তিনি। তার ১ হাজার ৬৬২ রান জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ। ৬৬ ম্যাচের ক্যারিয়ারে তার ব্যাটিং গড় প্রায় ২৬। হাফ-সেঞ্চুরি আছে ১১টি।

মাসাকাদজার ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংস ৯৩, যা জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। হারারেতে জন্মগ্রহণকারী এই ডানহাতি ব্যাটসম্যান ৩৮টি টেস্ট ম্যাচে রান করেছেন ২ হাজার ২২৩। আর ২০৯টি ওয়ানডে খেলে ৫ হাজার ৬৫৮ রান করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD