রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪ টাকার জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সকাল দশটায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের এক দোকানে ওই যু্বক ১৪ হাজার টাকা বিকাশ করতে যায়।

এসময় ওই দোকান মালিক মনিরুল টাকাগুলো জাল বলে শনাক্ত করে পুলিশে খবর দেয়। তবে ওই যুবকের সহযোগী জাল নোট চক্রের মূল হোতা মেহেদী হাসান (২৮) পালিয়ে যেতে সক্ষম হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ সদস্য মাঠ তৎপর রয়েছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD