বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বাউফল পৌর শহরের বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ এর বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদ এর বাসভবনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ করেন, মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদ এর ছেলে এবং বাউফল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।

বিতরণ উদ্বোধনকালে তিনি বলেন, ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা বাউফল পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঁচ শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি।

তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তিনি আরও বলেন, শীতপ্রবাহে কোনো মানুষ যেন কষ্টে না থাকে সে লক্ষ্যকে সামনে রেখে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫শ পরিবারের ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD