শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ

বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী ফ্যাসিষ্ট নেতা মকবুল হোসেন তালুকদার ওরফে মোহন চাপরাশীর বিরুদ্ধে।

সুবল দাস নামের এক ভুক্তভোগী  বুধবার (৩ ডিসেম্বর) পটুয়াখালী জেলা জজ আদালতে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর সি.আর ৬৮০/২০২৫।

মামলার অভিযোগে বলা হয়েছে, সুবল দাসের এক নিকট আত্মীয় রাজেশ্বর দাস নিঃসন্তান অবস্থায় মারা গেলেও শ্যামল চন্দ্র ও ননী গোপাল নামে অস্তিত্বহীন দুইজনকে সন্তান দেখিয়ে মকবুল ওরফে মোহন চাপরাশী নিজের নামে দলিল করেন।

উক্ত দলিল জাল-জালিয়াতির মাধ্যমে করা হয় মর্মে অভিযোগে রয়েছে। উক্ত দলিল ব্যবহার করে মকবুল বাউফল উপজেলার জে.এল নং ২৫, চন্দ্রপাড়া মৌজার এস.এ ৬০৭, ৬০৮ ও ৬০৯ খতিয়ানের রাজেশ্বর দাস এর মালিকানাধীন ৩৩.৮৮ শতাংশ জমি নিজের নামে নামজারী করেছেন।

অভিযোগকারী সুবল দাস বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গডফাদার মকবুল ওরফে মোহন চাপরাশীর প্রভাবে বিগত ১৭ বছরে মদনপুরা ইউনিয়ন পরিষদ হতে তিনি ওয়ারিশ সনদ নিতে পারেন নাই।

পরবর্তীতে মদনপুরা ইউপি‘র প্যানেল চেয়ারম্যান-(১) জাহিদ হাসান এর সার্বিক সহযোগীতায় সম্প্রতি ওয়ারিশ সনদপ্রাপ্ত হয়ে আদালতে জালিয়াতির মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মকবুল হোসেন তালুকদার ওরফে মোহন চাপরাশী এবং সহকারী কমিশনার (ভুমি) সোহাগ মিলু’র মোবাইলে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD