বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে স্কুল ফিডিং প্রোগ্রাম : উন্নত ব্যবস্থায় বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি

বরিশালে স্কুল ফিডিং প্রোগ্রাম : উন্নত ব্যবস্থায় বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল অঞ্চলে সরকারের স্কুল ফিডিং প্রোগ্রাম এখন দৃশ্যমান পরিবর্তনের পথে । শুরুর দিকে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে উন্নতি এসেছে সরবরাহ ব্যবস্থায় ।

ফলে পুরো এলাকায় তৈরি হয়েছে ইতিবাচক পরিবেশ । এরই ধারাবাহিকতায় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকবৃন্দ সবাই সন্তুষ্ট ।

স্কুল ফিডিং প্রোগ্রামের ফলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি এখন শতভাগের কাছাকাছি পৌঁছেছে । প্রতিদিন সুষম খাবার পাওয়ার নিশ্চয়তায় শিশুদের স্কুলে আসার আগ্রহ বেড়েছে উল্লেখযোগ্য হারে ।

অভিভাবকরাও এতে ভীষণ খুশি কারণ তাদের সন্তানরা পুষ্টিকর খাবার পাবার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দিচ্ছে । প্রকল্পটির মাধ্যমে বরিশালে নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে ।

রান্না, প্যাকেজিং, পরিবহনসহ বিভিন্ন ধাপে যুক্ত হয়েছে বিপুল সংখ্যক স্থানীয় শ্রমজীবী মানুষ । যার মধ্যে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মত ।

এর ফলে পরিবারে আর্থিক অবদান রাখতে পারছেন অনেক নারী । যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে । ঠিকাদার, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত আন্তরিকতায় প্রতিটি স্কুলেই এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে । শিশুরা প্রতিদিন নতুন উদ্দীপনায় ক্লাসে আসছে ।

এলাকাবাসী সরকারের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন ।

ঠিকাদারি প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং লিমিটেড জানিয়েছে , এই বৃহৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

সরবরাহ ব্যবস্থায় যাতে কোন ধরণের গাফিলতি না থাকে সেজন্য তারা সকলের সক্রিয় অংশগ্রহণ ও তদারকির অনুরোধ জানিয়েছেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD