রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বরিশালে লাগানো হবে ১ কোটি খেজুর গাছের বীজ

বরিশালে লাগানো হবে ১ কোটি খেজুর গাছের বীজ

Sharing is caring!

বরিশালে এক কোটি খেজুর গাছের বীজ রোপন কর্মসূচির উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

শনিবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ব‌রিশা‌লের বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূ‌চির উদ্বোধন ক‌রেন জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান।

জেলা প্রশাসকের আয়োজনে ও বন অধিদপ্তর বরিশালের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূ‌চির মাধ্য‌মে জেলার ১০টি উপজেলায় প্রায় এক কোটি খেজুর গাছের বীজ বপন করা হ‌বে।

শনিবার একযোগে বরিশাল জেলার ১০ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ির চারপাশে এবং প্রত্যেক গ্রামীণ সড়কের পাশে খেজুর গাছের বীজ বপন কর্মসূচির কার্যক্রম শুরু হয়। আগামী তিন মাস ধরে পর্যায়ক্রমে প্রায় এক কোটি খেজুর গাছের বীজ বপন করা হবে।

জেলা প্রশাসক ছাড়া উ‌দ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভা‌গের উপ-প‌রিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারী, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদসহ জনপ্রতিনিধি এবং পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD