রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বরিশালে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বরিশালে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

Sharing is caring!

বরিশালে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুলাই) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

এদের মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (২৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়। মৃত ফয়সাল চরাদী এলাকার আব্দুর রব আলীর ছেলে। তার স্থানীয় হলতা বাজারে তার একটি ইলেকট্রিক দোকান রয়েছে এবং পাশাপাশি তিনি ইলেকট্রিক কাজ করতেন। 

মৃত ফয়সালের বাবা রব আলী জানান, সোমবার রাতে দোকানে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ফয়সাল। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।

এদিকে পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত হয় ৫ বছরের শিশু সাইদুল। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত সাইদুল পটুয়াখালী জেলা সদরের চৌমাথা ১ নম্বর ব্রিজ এলাকার বাসিন্দা শাহআলম মৃধার ছেলে।

অপরদিকে নেশাজাতীয় দ্রব্য সেবন করায় প্রদীপ সুতার দীপ্ত (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মৃত প্রদীপ পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ইদেলকাঠী এলাকার বাসিন্দা পরিমল সুতারের ছেলে ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

মৃত প্রদীপের বাবা পরিমল সুতার জানান, শনিবার (২০ জুলাই) বিকেলের দিকে বরিশাল থেকে গ্রামের বাড়ি ইদেলকাঠীতে যায় প্রদীপ। রোববার সকালে ঘুম থেকে উঠে সে বমি করে। পরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে নেছারবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

পরিবারের ধারণা, প্রদীপ বিষাক্ত কিংবা নেশাজাতীয় কোনো দ্রব্য সেবন করেছিল বা তাকে করানো হয়ে থাকতে পারে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. ইউনুস খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD