শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশাল বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা

বরিশাল বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বরিশাল বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২১শে জুন শনিবার নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অডিটোরিয়াম কক্ষে দিনব্যাপী এই আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ মোঃ নূরুল ইসলাম প্রো-ভাইস চ্যান্সেলর,জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ শেখ তাজুল ইসলাম অধ্যক্ষ সরকারি বিএম কলেজ,ফয়েজ আহম্মেদ পরিচালক, তথ্য ও সেবা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, একেএম জহিরুল হক,চেয়ারম্যান একাডেমিক কমিটি, মোঃ সাহাব উদ্দিন আহাম্মদ পরিচালক কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর, মোঃ শফিউল করিম পরিচালক শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয়,প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান উপাধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেমআলী কলেজ বরিশাল।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার অধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল।

আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায় বরিশালের ৬টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়। এসব প্রতিযোগিতার মধ্যে ছিলো কবিতা পাঠ,নৃত্য, গান,বিতর্ক অন্যতম।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদ ও মেডেল বিতরণ করেন প্রধান অতিথি।অতিথিদের কাছ থেকে পুরস্কার পেয়ে উচ্ছ্বাসিত ছিলো শিক্ষার্থীরা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD