রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বরিশালে মুক্তিযুদ্ধের ভ্রাম্যমান জাদুঘর

বরিশালে মুক্তিযুদ্ধের ভ্রাম্যমান জাদুঘর

Sharing is caring!

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে ও শিক্ষার্থীদের  মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগরুক করতে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমান প্রদর্শনী।  কর্মসূচীর অংশ হিসেবে বৃহষ্পতিবার (১৮ জুলাই) সকালে বরিশাল নগরের শের-ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৫শ শিক্ষার্থীদের মধ্যে আলোকচিত্রি ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। কর্মসূচীর দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তা পলি ঘোষ জানান, মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে দেশ ব্যাপী কর্মসূচির প্রথমেই বরিশাল থেকে এই কর্মসূচী শুরু হয়েছে।  বরিশাল জেলার ৮ উপজেলার অন্তত ২০ শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ২০ হাজার শিক্ষার্থীদের মাঝে ধারা বাহিক ভাবে এই কর্মসূচি আগামী এক মাস চলবে।  এর সাথে শিক্ষার্থীরা তাদের প্রতিবেশী ও স্বজনদের কাছ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি লিখে জাদুঘরের কাছে জমা দিবে এবং বই আকারে তা প্রকশিত হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি সবার মাঝে জীবন্ত রাখতেই এই কর্মসূচী বলে জানান তিনি। সকালে, শের-ই বাংলা বালিকা মহাবিদ্যালয়ের এক ছাত্রী জানান, আমরা অনেক কিছুই জানতাম না , জাদুঘরের মাধ্যমে আমরা দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক কিছুই জানতে পারলাম। এসময় স্কুলের প্রধান শিক্ষক হারুনর রশিদ, মুক্তিযুদ্ধ গবেষক, সাংবাদিক সুশান্ত ঘোষ, ও জাদুঘরের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD